ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার জন্য বিজেপিকে দায়ী করলেন মমতা

পশ্চিমবঙ্গের সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বিজেপিকে সরাসরি দায়ী করেছেন দলটির প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার পরিবারগুলোর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠেছে, এ সময় কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিষেককে লক্ষ্য করে পাথর, জুতো এবং ডিম ছুড়ে মারে। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধাক্কাধাক্কি, কিল-ঘুষি ও লাথি মারার চেষ্টা করে এবং ‘চোর, চোর’ বলে স্লোগান দিতে থাকে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘শাসকরাই খুনি হয়ে গেল, বিজেপি আপনার জন্য ধিক্কার।’ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা দাবি করেছেন, এই বিক্ষোভ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে বাধাগ্রস্ত ও পণ্ড করতেই বিজেপি সুপরিকল্পিতভাবে এই হামলার ছক এঁকেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার জন্য বিজেপিকে দায়ী করলেন মমতা

আপডেট সময় : ০৯:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬