ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

সালাহর নেতৃত্বে বিশ্বকাপ খেলবে মিশর: ২৬ সদস্যের দল ঘোষণা

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা মোহামেদ সালাহ এবারও মিশরের নেতৃত্বে খেলবেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। কোচ হোসাম হাসানের ঘোষিত এই দলে অধিনায়ক সালাহ ছাড়াও রয়েছেন ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে এবং ইমাম আশুরের মতো পরিচিত মুখগুলো।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইতিহাসের প্রথম ৪৮ দল অংশগ্রহণ করবে। এক আসর বিরতির পর ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরছে মিশর, যা ‘ফারাও’ নামেও পরিচিত। অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দল নিয়ে মিশরের লক্ষ্য বড় মঞ্চে চমক সৃষ্টি করা।

মিশর ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, দলটি শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে আগামী ৬ জুন ওহাইওতে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, ইরান এবং নিউজিল্যান্ড। এই কঠিন গ্রুপ থেকে বেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই সালাহদের প্রাথমিক লক্ষ্য।

দলের খেলোয়াড়দের তালিকা নিম্নরূপ:

গোলকিপার: মোহাম্মদ এল-শেনাওয়ি, মোস্তাফা শোবেইর, এল-মাহদি সোলিমান এবং মোহাম্মদ আলা।

ডিফেন্ডার: মোহাম্মদ আবদেলমোনেম, মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগিদ, আহমেদ ফাতুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।

মিডফিল্ডার: মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা ‘জিজো’, মাহমুদ হাসান ‘ত্রেজেগে’, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ।

ফরোয়ার্ড: ওমর মারমুশ ও হামজা আবদেল করিম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের আমন্ত্রণে ৪ দিনের সফরে মিয়ানমার প্রেসিডেন্ট, বুদ্ধগয়ায় উষ্ণ অভ্যর্থনা

সালাহর নেতৃত্বে বিশ্বকাপ খেলবে মিশর: ২৬ সদস্যের দল ঘোষণা

আপডেট সময় : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬