ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

শিক্ষাব্যবস্থা ধ্বংসের অভিযোগ: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার নিজেদের ‘বিশ্বগুরু’ হিসেবে দাবি করলেও দেশের একটি পরীক্ষাও সঠিকভাবে সম্পন্ন করতে পারছে না।

সম্প্রতি দেশজুড়ে স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য আয়োজিত সিইউইটি-ইউজি পরীক্ষায় কয়েকটি কেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে বিলম্ব ঘটার পর এই সমালোচনা আসে। পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এই কারিগরি ত্রুটির জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে (টিসিএস) দায়ী করেছে।

ঘটনার পর রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, নিট, সিবিএসই, এসএসসি এবং এখন সিইউইটি – চারটি পরীক্ষায় কোটি কোটি শিক্ষার্থী অংশ নিয়েছে, কিন্তু একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে আয়োজন করা যায়নি। তিনি আরও বলেন, ‘নিজেকে ‘বিশ্বগুরু’ দাবি করা হচ্ছে, অথচ দেশের ভেতরে একটি পরীক্ষাও সঠিকভাবে নিতে পারছে না, মোদি জি পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। যে প্রজন্মের ভবিষ্যৎ আপনি নষ্ট করছেন, সেই প্রজন্মই একদিন আপনার জবাবদিহি নিশ্চিত করবে।’

এর আগে তিনি সিবিএসই পরীক্ষায় বিপর্যয়ের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করে বলেছিলেন, এটি প্রমাণ করে যে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতের চেয়ে কেবল নিজের সরকারের টিকে থাকার বিষয়েই বেশি চিন্তিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালাহর নেতৃত্বে বিশ্বকাপ খেলবে মিশর: ২৬ সদস্যের দল ঘোষণা

শিক্ষাব্যবস্থা ধ্বংসের অভিযোগ: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের

আপডেট সময় : ০৬:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬