ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

মার্কিন অবরোধ প্রত্যাহার না করায় ট্রাম্পের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ ইরানের

ইরান-সংশ্লিষ্ট নৌচলাচলের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করছেন বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মহসেন রেজাই বলেন, প্রত্যাশিতভাবেই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তৃতীয়বারের মতো কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তাঁর এই মন্তব্যে আগের দুটি ঘটনারও ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে। একটি হলো গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বোমা হামলা অভিযান এবং অন্যটি গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বোমা হামলা। উভয় ঘটনাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালে ঘটেছিল।

রেজাই আরও বলেন, নৌ অবরোধ অব্যাহত রেখে এবং আলোচনায় অতিরিক্ত দাবি উত্থাপন করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করেছেন যে তিনি আলোচনার প্রতি আগ্রহী নন এবং অন্য কোনও উদ্দেশ্য হাসিল করতে চাইছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করার আহ্বান জানালেন জুনায়েদ ইভান

মার্কিন অবরোধ প্রত্যাহার না করায় ট্রাম্পের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ ইরানের

আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬