ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার আহ্বান, অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর বস্ত্র বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নিতে হবে। কারণ তাঁর রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গঠন করা। তাই আমাদেরকেও আজও তাঁকে অনুসরণ করে এগিয়ে চলতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রী বলেন, “শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রতিবারের ন্যায় এবারও আমরা দুস্থ মানুষকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করে দিনটিকে স্মরণীয় রাখতে চেষ্টা করছি। যেহেতু আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন, তাই শুধু সরকার নয়, দলের প্রত্যেকটি নেতাকর্মী যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সেখান থেকেই যদি কাউকে সহযোগিতা করেন, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।”

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তাঁর নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করার আহ্বান জানালেন জুনায়েদ ইভান

শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার আহ্বান, অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর বস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬