ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার নিশ্চিত করেছেন যে, কিশোরগঞ্জের পূর্ব ঝিনাই থেকে আসা চার মাস বয়সী এক শিশু গত ২২ মে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং শুক্রবার (২৯ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। এছাড়াও, ময়মনসিংহ নগরীর আকুয়া থেকে আসা ১৫ দিন বয়সী এক নবজাতক শিশু হাম উপসর্গ নিয়ে ২৫ মে হাসপাতালে ভর্তি হওয়ার পর শুক্রবার সকালে মারা যায়। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং বর্তমানে মোট ১১৬ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৩

আপডেট সময় : ০৩:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬