ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশের গণমানুষের জন্য অত্যন্ত শোকাবহ ও স্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য কাজ করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তার যে ঐতিহাসিক উত্থান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেই তিনি শাহাদাত বরণ করেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ঠিকানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ। আমরা এই গভীর শোককে শক্তিতে পরিণত করেছি।’ সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে মানুষের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলে জাতীয় সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হয়। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শে রাজনীতি করে।’

গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশ গণতান্ত্রিক ধারায় পরিচালিত হবে। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করা হবে।’ এ সময় তিনি দেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। আমরা এখানে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণের জন্য দোয়া করি এবং দেশ ও জনগণের সেবায় নতুন করে অনুপ্রাণিত হই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছিলেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়া

আপডেট সময় : ০৩:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬