ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

রিয়াল মাদ্রিদে ফিরছেন হোসে মরিনহো, চুক্তি প্রায় চূড়ান্ত

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। প্রায় ১৩ বছর পর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফিরছেন হোসে মরিনহো। অভিজ্ঞ এই পর্তুগিজ কোচের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে, ক্লাবটি এখনই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে না বলে জানা গেছে।

আগামী ৭ জুন ক্লাবটির প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই মরিনহোকে নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ। তার অধীনে দলটি লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয় করেছিল।

গত জানুয়ারিতে জাভি আলোন্সো চাকরি হারানোর পর রিয়ালের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। এবার পূর্ণকালীন কোচ হিসেবে মরিনহোকেই বেছে নিয়েছে ক্লাবটি। মরিনহো গত বছরের সেপ্টেম্বরে দুই বছরের চুক্তিতে বেনফিকায় ফিরেছিলেন, কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি স্পেনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

রিয়াল ছাড়ার পর মরিনহো দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নিয়েছিলেন, যেখানে তার কোচিংয়ে দলটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইএফএল কাপ জিতেছিল। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ, ইএফএল কাপ ও কমিউনিটি শিল্ড জয় করেন তিনি। পরবর্তীতে টটেনহ্যাম, রোমা, ফেনারবাহচে ও বেনফিকার মতো ক্লাবগুলোর ডাগআউটেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাপি ঋণের অজুহাতে চামড়া খাতে নতুন অর্থায়নে অনাগ্রহ ব্যাংকগুলোর

রিয়াল মাদ্রিদে ফিরছেন হোসে মরিনহো, চুক্তি প্রায় চূড়ান্ত

আপডেট সময় : ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬