ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

সরকার ও বিএনপির বিরুদ্ধে একটি গোষ্ঠীর চক্রান্ত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার নির্বাচিত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, তবে একটি গোষ্ঠী নানাভাবে চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি বিরোধী দলকে এই ধরনের ষড়যন্ত্র পরিহার করে গঠনমূলক সমালোচনার পথে আসার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ মে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বেলা ১১টায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণk বিভিন্ন এলাকায় বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও একই ধরনের কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল ও মীর সরাফত আলী সফুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

সরকার ও বিএনপির বিরুদ্ধে একটি গোষ্ঠীর চক্রান্ত: রিজভী

আপডেট সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬