ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

সাভার ট্যানারি শিল্পনগরীতে কোরবানির পশুর চামড়ার বিপুল সমাগম

ঈদুল আজহার প্রথম দিন থেকেই ঢাকার সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর কাঁচা চামড়ার ব্যাপক সমাগম ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চামড়া আসার এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২৯ মে) সকাল পর্যন্ত শিল্পনগরীতে প্রায় পাঁচ লাখ কাঁচা চামড়া প্রবেশ করেছে। শিল্পনগরীর প্রধান ফটক থেকে শুরু করে ট্যানারিগুলোর ভেতরে চামড়া আনলোড, সংরক্ষণ ও লবণজাত করার কাজে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। কোনো ধরনের বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে চামড়া প্রক্রিয়াকরণের কাজ চলছে।

শিল্পনগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহরাজুল মাইয়ান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত মোট এক হাজার ৫২৯টি ট্রাকে করে ৪ লাখ ৯১ হাজার ৯৪৯টি কাঁচা চামড়া শিল্পনগরীতে এসেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৪ লাখ ৭৫ হাজার ৮৫৮টি এবং ছাগল-ভেড়ার চামড়া ১৬ হাজার ৯০টি। তিনি আরও জানান, ঈদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিসিক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি চামড়া পরিবহন ও ব্যবস্থাপনার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ট্যানারি মালিকরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে বছরের সবচেয়ে বড় মৌসুম হওয়ায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অনেক ট্যানারিতে আগে থেকেই পর্যাপ্ত চামড়া মজুত থাকলেও নতুন করে সংগ্রহ কার্যক্রম পুরোদমে চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির বর্জ্য অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

সাভার ট্যানারি শিল্পনগরীতে কোরবানির পশুর চামড়ার বিপুল সমাগম

আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬