ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। একই সময়ে নতুন করে আরও ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (২৯ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন’ থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিম (৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা ছিল।

বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম সন্দেহে মোট ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন ভর্তি আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮

আপডেট সময় : ০১:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬