ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ঈদের দিনে বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

পবিত্র ঈদুল আজহার দিনে ঠাকুরগাঁও থেকে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে দলীয় মহাসচিব মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের বৈষম্য দূর করে আমরা একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো হত্যা নয়, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে তিনি বলেন, ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

ঈদের দিনে বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৩:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬