মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে, রাজনৈতিক নিপীড়ন নেই: বিএনপির জ্যেষ্ঠ নেতা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে এবং রুদ্ধ পরিবেশের বাইরে এসে রাজনৈতিক নিপীড়নমুক্ত অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে নিরন্তর কাজ করছেন। এবার পোশাক শ্রমিকদের ঈদের বোনাস নিশ্চিতেও সরকার সহযোগিতা করেছে।

তিনি উল্লেখ করেন, দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে এবং রুদ্ধ পরিস্থিতির বাইরে ঈদ করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে কেউ নেই। এক্ষেত্রে সরকার মানবিক আচরণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার তীব্র নিন্দা জানালো যুক্তরাজ্য

শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে, রাজনৈতিক নিপীড়ন নেই: বিএনপির জ্যেষ্ঠ নেতা

আপডেট সময় : ০২:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬