রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত কবরস্থানে প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করার পর তিনি এই শ্রদ্ধা নিবেদন করতে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। পরবর্তীতে, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও শ্রদ্ধা বিনিময় করেন। এই সময় দলের শীর্ষ পর্যায়ের নেতা এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্যও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে যান এবং সেখানে তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এই সময় তাঁর সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রী দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 





















