ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নিরাপত্তা ঝুঁকিতে মেসির ৭০ ফুট ভাস্কর্য, অপসারণের সিদ্ধান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিরাপত্তা শঙ্কায় ভারতের কলকাতায় স্থাপিত লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতাসে বিপজ্জনকভাবে দুলতে দেখার পরই এটি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

ভাস্কর্যটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপন করা হয়েছিল। এতে মূলত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল, যেখানে মেসিকে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে দেখা যায়।

গত বছরের ডিসেম্বরে আর্জেন্টাইন তারকার সফরের সময় ভাস্কর্যটি নির্মাণ করা হয়। ওই সফরে লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলও তার সফরসঙ্গী ছিলেন।

সোমবার স্থানীয় বাসিন্দারা রাজ্যের গণপূর্ত বিভাগে অভিযোগ জানান, কারণ প্রবল বাতাসে ভাস্কর্যটি অস্থিরভাবে দুলতে দেখা যায়।

পরিদর্শনের পর কর্তৃপক্ষ জানায়, ভাস্কর্যটির কাঠামোগত স্থায়িত্ব ঝুঁকির মুখে রয়েছে। ফলে এটি অপসারণ করা ছাড়া বিকল্প নেই।

রাজ্যের এক বিধায়ক বলেছেন, ‘আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ভাস্কর্যটি নিরাপদ নয়। আমরা লক্ষ্য করেছি, এটি বাতাসে দুলছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ভাস্কর্যটি পুনঃস্থাপনের জন্য বিকল্প জায়গারও খোঁজ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নিরাপত্তা ঝুঁকিতে মেসির ৭০ ফুট ভাস্কর্য, অপসারণের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:১৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬