ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় ৩ মাস পরপর সেফটি অডিটের দাবি

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ডা. লেনিন চৌধুরী। একইসঙ্গে তিনি দেশের হাসপাতালগুলোতে প্রতি তিন মাস পরপর নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) চালুর দাবি জানান।

গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান। ডা. লেনিন চৌধুরী বলেন, আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা এই ঘটনায় সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে যে বা যারা দায়ী, তাদের আইনের আওতায় আনতে হবে এবং জবাবদিহির মুখোমুখি দাঁড় করাতে হবে।

তিনি আরও বলেন, যে কক্ষে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে ব্যবহৃত যন্ত্রপাতিতে কোনো ত্রুটি ছিল কিনা, ভেন্টিলেশন ব্যবস্থায় সমস্যা ছিল কিনা বা কারও অবহেলা ছিল কিনা—সব বিষয় তদন্তের আওতায় আনা দরকার। একইসঙ্গে আদ-দ্বীন হাসপাতালের সব যন্ত্রপাতি ব্যবস্থাপনার নিরাপত্তা বা সেফটি অডিট করা প্রয়োজন। ডা. লেনিন চৌধুরী জোর দিয়ে বলেন, বাংলাদেশে যেসব সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা হয়, সেসব হাসপাতালে প্রতি তিন মাস পরপর নিরাপত্তা বা সেফটি অডিট চালু করা উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের মধ্যে মর্মান্তিক ঘটনা: গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় ৩ মাস পরপর সেফটি অডিটের দাবি

আপডেট সময় : ১১:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬