ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন ড. মুহাম্মদ ইউনূস

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (২৭ মে) ভোর ৬টা ৫০ মিনিটে তিনি টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ড. ইউনূস প্রথমে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকে প্যারিসে যাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬