ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

মগবাজারের হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (২৬ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মগবাজারের ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনার কারণেই ছয়টি অমূল্য প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে। হামের মতো রোগের সংক্রমণ বৃদ্ধির পেছনেও সেই অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।’

এর আগে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান। দুপুরে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান, ওয়ার্ডের পরিবেশ এবং রোগীদের খাবারের মান সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন।

এই পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকালে মন্ত্রী পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরবর্তীতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের মধ্যে মর্মান্তিক ঘটনা: গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

মগবাজারের হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬