ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু, কর্মকর্তা-কর্মচারীরা নজরদারিতে

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করেছে। এখনও কাউকে আটক বা হেফাজতে না নেওয়া হলেও হাসপাতালের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে হাসপাতালের অনেককেই নজরদারিতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম হাসপাতালে পৌঁছে উন্নত প্রযুক্তির ডিভাইস দিয়ে যে কক্ষে নবজাতকরা মারা গেছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে। সেখানে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কিনা এবং ছড়িয়ে থাকলে কী পরিমাণে ছড়িয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে সিআইডি ক্রাইমসিনের একটি টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। নমুনাগুলোর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিষ্পাপ শিশুদের মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু, কর্মকর্তা-কর্মচারীরা নজরদারিতে

আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬