ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাজধানীর হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে সরকার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার হাসপাতাল পরিদর্শনের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একটি অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে চিকিৎসাধীন ১১ জন মায়ের মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। মৃত শিশুদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে।

মহাপরিচালক ওয়ার্ডের পরিবেশকে ‘দমবন্ধকর’ বলে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন যে, ওয়ার্ডে এসি বন্ধ হয়ে গেলে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। এসির জটিলতা বা অন্য কোনো কারিগরি ত্রুটির বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আরও জানান যে, যদি চিকিৎসা ব্যবস্থাপনা, অবকাঠামোগত ত্রুটি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাজধানীর হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৩:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬