দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে। আজ মধ্যরাত থেকেই এই নতুন মূল্যহার কার্যকর হবে।
কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা, যা আগে ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম এক দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে এক দশমিক ০৮২৩ ডলার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হার পর্যালোচনা করেই এই সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























