ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঈদুল আজহার আগে স্বর্ণের দাম কমালো বাজুস

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বিক্রি হবে। তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি বিমান হামলায় হামাসের নৌ-কমান্ডারসহ ৪ যোদ্ধা নিহত

ঈদুল আজহার আগে স্বর্ণের দাম কমালো বাজুস

আপডেট সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬