ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এক সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় পতন

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (ফরেক্স রিজার্ভ) এক সপ্তাহে ৮০০ কোটি (৮ বিলিয়ন) মার্কিন ডলারেরও বেশি হ্রাস পেয়েছে। গত ১৫ মে শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ ৮০৯ কোটি ৪ লাখ (৮.০৯৪ বিলিয়ন) মার্কিন ডলার কমে ৬৮ হাজার ৮৮৯ কোটি ৪ লাখ (৬৮৮.৮৯৪ বিলিয়ন) ডলারে নেমে এসেছে।
শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) প্রকাশিত সাপ্তাহিক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভের  বৈদেশিক মুদ্রা সম্পদ ৬৪৮ কোটি ৩ লাখ মার্কিন ডলার হ্রাস পেয়ে ৫৪ হাজার ৫৯০ কোটি ৪ লাখ (৫৪৫.৯০৪ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে স্বর্ণের মজুত ১ হাজার ৫৩৬ কোটি মার্কিন ডলার কমে ১১ হাজার ৯৩১ কোটি ৭ লাখ (১১৯.৩১৭ বিলিয়ন) ডলারে নেমে এসেছে।
এছাড়া স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) ৪ কোটি ৯ লাখ মার্কিন ডলার কমে ১ হাজার ৮৮২ কোটি ৪ লাখ (১৮.৮২৪ বিলিয়ন) ডলার হয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) ভারতের অবস্থান ২ কোটি ৫ লাখ মার্কিন ডলার দুর্বল হয়ে ৪৮৫ কোটি (৪.৮৫ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি বিমান হামলায় হামাসের নৌ-কমান্ডারসহ ৪ যোদ্ধা নিহত

এক সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় পতন

আপডেট সময় : ১০:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬