ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রামিসা হত্যা: প্রধান অভিযুক্ত সোহেলের অন্ধকার অতীত সামনে আনল ডিবি

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানার অপরাধমূলক অতীত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানায়, সোহেল রানা আগে থেকেই বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তার স্বভাব-চরিত্র ছিল অত্যন্ত নেতিবাচক।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আদালতে দাখিল করা হবে। ইতোমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং সে অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈজ্ঞানিক প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। আগামী রবিবারের মধ্যে সিআইডি ল্যাব থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। রিপোর্ট পাওয়ার পরপরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে এবং দ্রুততম সময়ে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসন সচেষ্ট থাকবে। উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রামিসা হত্যা: প্রধান অভিযুক্ত সোহেলের অন্ধকার অতীত সামনে আনল ডিবি

আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬