বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্র দ্রুত প্রসার লাভ করলেও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এখনও একটি বিস্ময়কর সম্ভাবনা হিসেবে রয়ে গেছে। অনেক ব্যবসায়ী মনে করেন যে একটি ওয়েবসাইট তৈরি করলেই ব্যবসার প্রসার ঘটবে, কিন্তু বাস্তবতা হলো, যদি সেটি গুগলের প্রথম পাতায় স্থান না পায়, তবে সম্ভাব্য গ্রাহকদের কাছে তা অগোচরেই থেকে যাবে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভাইজার এক্স প্রমাণ করছে যে কীভাবে এসইও-এর মাধ্যমে ব্যবসাকে গুগলের শীর্ষস্থানে নিয়ে আসা যায় এবং একই সাথে ব্যবসার প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব। উদাহরণস্বরূপ, শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড হাতিলের সাথে কাজ করে ভাইজার এক্স মাত্র তিন মাসের মধ্যে গুগলে কাঙ্ক্ষিত স্থান অর্জনের মাধ্যমে রাজস্ব ৩০৫.৭ শতাংশ বৃদ্ধি করেছে এবং অর্গানিক ট্র্যাফিক বাড়াতে সক্ষম হয়েছে ১১৬.৭ শতাংশ।
বাংলাদেশে এসইও-এর সম্ভাবনা এখনো অনেকটাই অনাবিষ্কৃত। দেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এসইও-কে একটি জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে। অনেকেই কেবল পেইড বিজ্ঞাপনের উপর নির্ভরশীল এবং অর্গানিক গ্রোথের গুরুত্ব অনুধাবন করতে পারে না। আমাদের দেশে অনেক ব্যবসায়ী এসইও-তে বিনিয়োগকে কেবল একটি ব্যয় হিসেবে দেখলেও, এটি আসলে একটি কার্যকর বিনিয়োগ যা দীর্ঘমেয়াদী ফলাফল নিশ্চিত করে। তাই বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত এসইও-তে বিনিয়োগ করে নিজেদের ব্র্যান্ডকে সার্চ ইঞ্জিন এবং এআই সার্চে শীর্ষে নিয়ে আসা।
বাংলাদেশ এই ক্ষেত্রে পিছিয়ে থাকার প্রধান কারণগুলো হলো: প্রথমত, সচেতনতার অভাব। অনেক উদ্যোক্তা জানেন না যে এসইও-এর মাধ্যমে দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন সম্ভব। দ্বিতীয়ত, দক্ষ পেশাদারের অভাব। বাংলাদেশে যারা প্রকৃত অর্থে এসইও বোঝেন এবং ফলাফল-ভিত্তিক কাজ করতে পারেন, তাদের সংখ্যা এখনো সীমিত। তৃতীয়ত, তাৎক্ষণিক ফলাফলের আশা। অনেকে মনে করেন এসইও করলে রাতারাতি ব্যবসার পরিবর্তন আসবে। কিন্তু এসইও একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যার জন্য ধৈর্য ও সঠিক কৌশল প্রয়োজন।
ভাইজার এক্স-এর সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ৭৮ শতাংশ ব্যবহারকারী গুগল সার্চের প্রথম পাতার ফলাফলেই ক্লিক করেন। দ্বিতীয় পাতায় যাওয়ার হার মাত্র ৫ শতাংশ। এর অর্থ হলো, যদি আপনার ব্যবসা গুগলের প্রথম পাতায় না থাকে, তবে আপনি ৭৮ শতাংশ সম্ভাব্য গ্রাহক হারাবেন।
রিপোর্টারের নাম 

























