ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে বৈষ্ণববিহারী মণ্ডল (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার সময় এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বৈষ্ণববিহারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপালচন্দ্র মণ্ডলের ছেলে। ভুক্তভোগী জানান, উন্নত চিকিৎসার প্রয়োজনে গত ২৩ দিন আগে তিনি ভারতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে সীমান্ত দিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, আহত যুবকের শরীরের কয়েক স্থানে বুলেটের আঘাতের ক্ষত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, সীমান্ত এলাকায় গুলির এই ঘটনা সম্পর্কে পুলিশ বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।
রিপোর্টারের নাম 




















