দেশে হামের প্রাদুর্ভাবে আশঙ্কাজনক হারে শিশু মৃত্যুর প্রতিবাদ এবং সংক্রমণ রোধে কার্যকর সরকারি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা হামের প্রকোপ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা এবং হাসপাতালগুলোতে আইসিইউ সংকটের তীব্র সমালোচনা করেন। বক্তারা অভিযোগ করেন, সরকারি হিসেবে ৯৯ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার দাবি করা হলেও বাস্তবে প্রায় ৪০ শতাংশ শিশু টিকার বাইরে রয়ে গেছে। যথাযথ চিকিৎসার অভাব এবং আইসিইউ ব্যবস্থার সংকটে পরিস্থিতির অবনতি ঘটছে বলে তারা দাবি করেন।
বিক্ষোভকারীরা জানান, গত কয়েক মাসে কয়েকশ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন যে, পরিস্থিতির উন্নতি না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
রিপোর্টারের নাম 




















