ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কিশোরগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবি: এক শ্রমিক নিখোঁজ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রমতে, বুধবার সকালে ইমান মিয়া সহ চারজন শ্রমিক স্থানীয় কৃষক জাকারিয়ার জমির বোরো ধান কাটার জন্য নূরপুর হাওরে যান। দুপুরের দিকে হঠাৎ করে হাওরে বৈরী আবহাওয়া সৃষ্টি হয় এবং দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় শ্রমিকরা নৌকা নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্য তিন শ্রমিক সাঁতরে লোকালয়ে গিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও, ইমান মিয়া নিখোঁজ হন।

ঝড় থামার পর নিখোঁজ ইমান মিয়ার স্বজনরা হাওরে খোঁজাখুঁজি শুরু করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক জরিপে ইসরাইলের ভাবমূর্তি তলানিতে, শীর্ষে সুইজারল্যান্ড

কিশোরগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবি: এক শ্রমিক নিখোঁজ

আপডেট সময় : ১০:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬