ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

হাওরাঞ্চলে ফের বন্যার শঙ্কা: ভারী বর্ষণ ও উজানের ঢলে পরিস্থিতির অবনতির পূর্বাভাস

বন্যা পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হলেও ভারী বর্ষণের প্রভাবে আবারও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভারতের উজানের ঢলের কারণে পরিস্থিতি পুনরায় খারাপ হতে পারে। বিশেষ করে মেঘনা অববাহিকার নেত্রকোণা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে অবস্থার অবনতির আশঙ্কা রয়েছে।

বুধবার বিকেলে সংস্থাটির দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পেলেও যমুনা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। উভয় নদীই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ৫ দিন এই ধারা অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতলও গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগামী ৫ দিন অব্যাহত থাকার সম্ভাবনা।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহের মধ্যে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি-ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। একই সময়ে উজানে ভারতের মেঘালয় ও সিকিম (গ্যাংটক) প্রদেশেও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৩ দিন রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও অরুণাচল, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ১ দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। নেত্রকোণা জেলার ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভুগাই-কংস, সোমেশ্বরী, যাদুকাটা নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে ভুগাই-কংস নদী নাকুয়াগাঁও পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল আগামী ১ দিন স্থিতিশীল থেকে পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি সমতলও আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউডে প্রিয়াঙ্কা-অরল্যান্ডো ব্লুমের নতুন থ্রিলার ‘রিসেট’

হাওরাঞ্চলে ফের বন্যার শঙ্কা: ভারী বর্ষণ ও উজানের ঢলে পরিস্থিতির অবনতির পূর্বাভাস

আপডেট সময় : ০৯:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬