ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

‘ভাসানীর আদর্শ ও মার্কা ছিনতাই হয়ে গেছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার কৃষিবান্ধব প্রতীক ‘চুরি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার বিকেলে রাজধানীর একটি সেমিনারে তিনি বলেন, ভাসানী এ দেশের কৃষকদের কথা ভেবে যে প্রতীক নির্ধারণ করেছিলেন, তা আজ তার হাতছাড়া। বর্তমান রাজনীতিতে ভাসানীর নাম থাকলেও তার সেই মূল আদর্শ ও চেতনা আজ অনুপস্থিত।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বর্তমানে ‘ধান’ প্রতীকটি প্রকৃত কৃষকদের ভাগ্য পরিবর্তনের বদলে রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, হাওরাঞ্চলের ধান যখন পানিতে তলিয়ে যাচ্ছে, তখন সেই প্রতীকের ধারক-বাহকরা কৃষকদের পাশে না দাঁড়িয়ে সিন্ডিকেট তোষণে ব্যস্ত। তিনি আরও অভিযোগ করেন, ধান কেন্দ্রিক রাজনীতি এখন বগুড়া থেকে গুলশানে স্থানান্তরিত হয়েছে, যেখানে সাধারণ কৃষকের কোনো স্থান নেই।

সীমান্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের নাগরিক হয়েও নিজ সীমান্তে যাওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে। সীমান্তে বিএসএফের আগ্রাসন ও কৃষকদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি হুঁশিয়ারি দেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের যেকোনো চেষ্টাকে বাংলার মানুষ রুখে দেবে বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

‘ভাসানীর আদর্শ ও মার্কা ছিনতাই হয়ে গেছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৮:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬