ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের তাগিদ

দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার, গ্যাস অনুসন্ধান জোরদার এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, অতিরিক্ত আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত জ্বালানি নীতির বিকল্প নেই।

বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ আলী। আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আমদানিনির্ভরতা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে অনশোর ও অফশোর ব্লকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

আলোচনায় বক্তারা আরও বলেন, এলএনজি, কয়লা ও তরল জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ গড়ে তোলা প্রয়োজন। নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই, জ্বালানি সরবরাহ সক্ষমতা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের তাগিদ

আপডেট সময় : ০৮:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬