ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বিয়ের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর একটি ঘরোয়া আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে নবদম্পতিকে দোয়া ও শুভকামনা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাদিক কায়েম। তিনি স্পিকারের হাতে তার বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দেন এবং দোয়া প্রার্থনা করেন।
সাক্ষাৎকালে স্পিকার সাদিক কায়েমের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি ডাকসুর কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামীর বাংলাদেশ গঠনে ডাকসু একটি কার্যকর রোল মডেল হিসেবে ভূমিকা রাখবে। সাদিক কায়েমের এই ব্যক্তিগত আয়োজনে দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।
রিপোর্টারের নাম 
























