ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ভারতীয় পাহাড়ি ঢলে হালুয়াঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, হাজার হাজার মানুষ পানিবন্দি

ভারতের গারো পাহাড় থেকে নেমে আসা ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহের হালুয়াঘাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল রাতভর অবিরাম ভারী বৃষ্টিপাতের পর ভারতীয় নদী মেনংচরি থেকে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের বোরাঘাট নদীর পানি হঠাৎ করে বেড়ে যায়। একপর্যায়ে নদীর বাঁধ উপচে ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে। এতে গাজীরভিটা, ভুবনকুড়া, কালিয়ানি কান্দা, বোয়ালমারা এবং পৌরশহরের নিম্নাঞ্চলসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে গাজীরভিটা ইউনিয়নের অন্তত ছয়টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ঢল গ্রামে প্রবেশ করায় বোরো ধানক্ষেত, বাদাম, ভুট্টা ও বিভিন্ন রবি শস্য তলিয়ে গেছে। কৃষকরা আশঙ্কা করছেন, পানি দ্রুত না নামলে তাদের চলতি মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। হঠাৎ করে পানি লোকালয়ে ঢুকে পড়ায় অনেকে প্রয়োজনীয় মালামাল উঁচু স্থানে সরিয়ে নিতে বাধ্য হন। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং কেউ কেউ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

ভারতীয় পাহাড়ি ঢলে হালুয়াঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, হাজার হাজার মানুষ পানিবন্দি

আপডেট সময় : ০৭:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬