ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়ে চলতি বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩১ জন শিশুর প্রাণহানি ঘটলো।

হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটের ফোকাল পার্সন ডা. ঝন্টু সরকার জানান, মৃত শিশুদের মধ্যে একজন জামালপুর সদরের হুমায়ুন কবীরের তিন মাস বয়সী কন্যা দিয়া মনি। তাকে গত ১১ মে সন্ধ্যায় ভর্তি করা হয়েছিল এবং মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর শিশুটি হলো ঈশ্বরগঞ্জের বাবুল মিয়ার ১০ মাস বয়সী পুত্র হোসাইন। ৫ মে সকালে ভর্তি হওয়ার পর বুধবার ভোরে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালটির হাম ওয়ার্ডে মোট ৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতল সূত্র আরও জানায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩১

আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬