ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

আগস্টের আগেই জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগামী ১ আগস্টের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হবে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী মঙ্গলবার গণভবনে অবস্থিত এই স্মৃতি জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাদুঘরটি উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন এবং তার মাধ্যমেই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরিদর্শনকালে উপদেষ্টার সাথে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জাদুঘরের বিভিন্ন অংশের সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

আগস্টের আগেই জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আপডেট সময় : ১০:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬