প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা। তিনি মনে করেন, রাজনীতি রাজপথে হইচই করার বিষয় নয়, বরং এটি হওয়া উচিত সংসদকেন্দ্রিক। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জনমত গঠনের আহ্বান জানান।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতির প্রসারে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার শিক্ষার্থীদের তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্ব দিচ্ছে। এ ছাড়াও স্কুল পর্যায়ে সংগীত ও ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিগত সরকারের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















