ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেকে গোসল করতে নেমে মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর সকালে লেকের পানি থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরুল মাগুরার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে। বর্তমানে পরিবারসহ তারা সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় বসবাস করত। অন্যদিকে শুভ পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। পরিবার নিয়ে তিনি সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকতেন। তারা দুজনেই গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে নাভানা মাঠে ফুটবল খেলতে যায় মনিরুল ও শুভ। খেলা শেষে পাঁচ বন্ধু মিলে বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর সেতুর পাশে ডিএনডি লেকে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। পরে সকালে লেকের পানিতে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সোমবার রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা লেকে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে প্রশ্নপত্র ফাঁস ও দমন-পীড়নের প্রতিবাদে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬