ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়

রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির তিনটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড় ধরনের কোনো সাংগঠনিক বৈঠক। দলীয় সূত্র থেকে জানা গেছে, বৈঠকে মূলত দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হতে পারে।

মতবিনিময় সভায় সারা দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা তিন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিত্যক্ত লাইফবোটে কোটি টাকার ব্যবসা: সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের নতুন দিগন্ত

যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়

আপডেট সময় : ১২:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬