ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত খামারিরা, এবার বাড়তে পারে গরুর দাম

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দেশের খামারিরা। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশুর হাটের ইজারা প্রক্রিয়া শুরু হয়েছে। তবে খামারিরা আশঙ্কা করছেন, গোখাদ্যের উচ্চমূল্য এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে এবার কোরবানির পশুর দাম গতবারের তুলনায় বেশি হতে পারে। বিশেষ করে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানীর বিভিন্ন খামার ঘুরে দেখা গেছে, কোরবানির জন্য পর্যাপ্ত পশু মজুদ করা হয়েছে। খামারিরা জানিয়েছেন, তারা সরাসরি খামার থেকেই ক্রেতাদের কাছে পশু বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু এনে খামারে লালন-পালন করা হচ্ছে। তবে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি থাকায় সেগুলোর দাম কিছুটা চড়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টিভেজা স্মৃতির অতলে দুই পুরুষ: এক পিতার ও এক পুত্রের আত্মানুসন্ধান

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত খামারিরা, এবার বাড়তে পারে গরুর দাম

আপডেট সময় : ১১:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬