ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

রবীন্দ্রনাথের সাহিত্য ও আদর্শে জীবন গড়ার আহ্বান মির্জা ফখরুলের

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানবতার কবি হিসেবে উল্লেখ করে তাঁর জীবনদর্শন ও সাহিত্যকর্ম দিয়ে নিজেদের জীবন সাজানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁর পতিসরে কবির ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ তাঁর নাটক, গান ও সাহিত্যের মাধ্যমে বাঙালির চেতনাকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, পতিসরের এই নিভৃত পল্লীতেই রবীন্দ্রনাথ তাঁর জনকল্যাণমুখী কাজের সূচনা করেছিলেন। স্থানীয় কৃষকদের ভাগ্য উন্নয়নে তিনি কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন এবং আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে চাষাবাদে নতুন পথ দেখিয়েছিলেন। পতিসরের মাটি ও মানুষের সাথে কবির গভীর সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, রবীন্দ্রনাথ কেবল শৌখিন কবি ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ বারবার গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য লড়াই করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের যে স্বকীয়তা, তা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন যে, সমাজে অস্থিরতা সৃষ্টিকারী একটি গোষ্ঠীর নেতিবাচক তৎপরতা সত্ত্বেও আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেই আমাদের স্বাধীনতা সুসংহত করতে হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বরেণ্য শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের সাহিত্য ও আদর্শে জীবন গড়ার আহ্বান মির্জা ফখরুলের

রবীন্দ্রনাথের সাহিত্য ও আদর্শে জীবন গড়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৪:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬