ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি সামির জাউদ নিশ্চিত করেছেন যে, ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দেশটির কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। গত বছর ব্রাজিল দলের দায়িত্ব নেওয়া এই ইতালিয়ান কিংবদন্তির অধীনেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আসন্ন বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
৬৬ বছর বয়সী আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে বেশ কয়েক মাস ধরে আলোচনা চলছিল। ব্রাজিল ফুটবল ফেডারেশন তার আইনজীবীদের সঙ্গে এই চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছে। ফুটপ্রো এক্সপো সম্মেলনে সিবিএফ সভাপতি সামির জাউদ জানিয়েছেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই আনচেলত্তির চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ আনচেলত্তি নিজেও একাধিকবার জানিয়েছেন যে, আসন্ন বিশ্বকাপের পরও তিনি ব্রাজিল দলের দায়িত্বে থাকতে আগ্রহী। আগামী ১৮ মে রিও ডি জেনেইরোতে তিনি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন এবং এর আগে ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
রিপোর্টারের নাম 





















