ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

খামারে মুরগির দাম অপরিবর্তিত, বাজারে চড়া

খুলনার বাজারে মুরগি ও ডিমের দামে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আশ্চর্যজনকভাবে, খামার পর্যায়ে মুরগির দামে তেমন কোনো প্রভাব পড়েনি। ব্রয়লার মুরগির কেজি খুচরা বাজারে ২০০ টাকায় বিক্রি হলেও, গত এক সপ্তাহ ধরে খামারে এটি ১৪০-১৪২ টাকায় বিক্রি হচ্ছে।

খুলনা সিয়া লেয়ার ফার্মের মালিক মনি শঙ্কর জানান, গরমের কারণে তার খামারের কিছু লেয়ার মুরগি মারা গেছে। বর্তমানে তার খামারের প্রায় ৭৫ শতাংশ লেয়ার ডিম দিচ্ছে। গত এক সপ্তাহ ধরে ডিমের পিস আট টাকায় বিক্রি করছেন, যেখানে উৎপাদন খরচ সাড়ে সাত টাকা। এর আগে এক মাস ধরে সাত টাকায় বিক্রি করেছেন। লেয়ার মুরগির দামও কেজিতে আগের চেয়ে ১০-১৫ টাকা বেড়েছে। তবে ব্রয়লার মুরগি তিনি ১৪২ টাকা কেজি দরে বিক্রি করছেন।

রায় পোলট্রি ফার্মের মালিক প্রীতিশ কান্তি রায় বলেন, গরমের প্রভাবে তার খামারেও অনেক মুরগি মারা গেছে। খাবারের দাম বাড়ার কারণে ডিম উৎপাদন খরচও বেড়েছে। গত ছয় মাস লোকসান দিয়ে ডিম বিক্রি করার পর এই সপ্তাহে দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে লেয়ার মুরগির দামও কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে।

ফারজানা পোলট্রি খামারের আবদুল মান্নান জানান, গরমের কারণে তার ব্রয়লার খামারে ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় তিন কেজি ব্রয়লার মারা গেছে। খাবারের দাম বাড়ার পর একটি ব্রয়লার বাচ্চা থেকে দুই কেজি ওজনের বিক্রি উপযোগী করতে প্রায় ৩০০ টাকা খরচ হচ্ছে, কিন্তু পাইকারি দর ১৪০ টাকা কেজি দরেই বিক্রি করতে হচ্ছে। অথচ খুচরা বাজারে সেই মুরগি ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রাণিসম্পদ দফতরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মো. গোলাম হায়দার জানান, বিভাগের ১০ জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ১০ হাজার ৬৮৬টি লেয়ার মুরগির খামার, ২২ হাজার ১৪২টি ব্রয়লার মুরগির খামার এবং ছয় হাজার ৫৩৩টি সোনালি মুরগির খামার রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ ঢাকার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়তে পারে

খামারে মুরগির দাম অপরিবর্তিত, বাজারে চড়া

আপডেট সময় : ০৯:১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬