সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিশুর হাম নিশ্চিতভাবে শনাক্ত করেছেন চিকিৎসকরা, তবে অন্য পাঁচ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই শিশুদের মৃত্যু হয়। এই সময়ে মোট ১ হাজার ২৮১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৩৫৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৬ শিশুর হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে, এবং বাকি ২৬৮ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে।
এছাড়াও, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ৪৪ হাজার ২৬০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ছয় হাজার ৯৯ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩০ হাজার ৮৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সময়ে ২৭ হাজার ২২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
রিপোর্টারের নাম 





















