ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

গণমাধ্যমকে ডিজিটাল যুগের উপযোগী করে গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

দেশের গণমাধ্যম খাতকে সেকেলে অ্যানালগ কাঠামো থেকে বের করে আধুনিক ডিজিটাল ইকো-সিস্টেমে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সাথে তাল মেলাতে তথ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে তিনি গণমাধ্যমের এই কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, বর্তমানে সরকারের তথ্যপ্রবাহ এবং গণমাধ্যমের চাহিদার মধ্যে একটি ব্যবধান রয়েছে, যা দূর করা জরুরি। সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভুল ও অপতথ্য রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। তিনি মাঠ পর্যায়ের প্রশাসনকে এই রূপান্তর প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। জহির উদ্দিন স্বপন স্বীকার করেন যে, রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী: শর্ত না মানলে বন্ধ থাকবে

গণমাধ্যমকে ডিজিটাল যুগের উপযোগী করে গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৬:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬