ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম, বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

রাজধানী ঢাকায় গত কয়েকদিনের বৃষ্টিপাতের পর আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, দেশের অন্যান্য অঞ্চলের জন্য পৃথক সতর্কতা জারি করেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপিএলের মেগা ফাইনাল আহমেদাবাদে, চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিসিআই

ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম, বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

আপডেট সময় : ০৩:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬