ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পরলোকে সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা, ময়মনসিংহে দাফন আজ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পেশায় শিক্ষক জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার নামাজে জানাজা আজ আসর নামাজের পর ময়মনসিংহের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে নগরীর গুলকিবাড়ি কবরস্থানে তার স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে সমাহিত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়: শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত

পরলোকে সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা, ময়মনসিংহে দাফন আজ

আপডেট সময় : ০৩:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬