ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আব্দুর রউফকে গ্রেফতারের নির্দেশ আদালতের

ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রউফকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ জারি করেন। শুনানিকালে আব্দুর রউফকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সাবেক এই সংসদ সদস্য গত ১ অক্টোবর, ২০২৪ তারিখে রাজধানীর মিরপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন এবং তখন থেকেই তিনি কারাগারে আছেন। ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য গত ৩০ এপ্রিল আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য ছিল।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে ‘জুলাই আন্দোলন’ চলাকালে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় তার শ্যালক আব্দুর রব বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আব্দুর রউফকে গ্রেফতারের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০৩:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬