ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজস্ব খাতের ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৫ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মে সকাল ৯টা থেকে ৪ জুন বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগকৃতরা উপপরিচালক, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষকসহ মোট ১৩টি পদে দায়িত্ব পালন করবেন। পদভেদে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, এমবিবিএস অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের বয়সসীমা সাধারণত ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে উপপরিচালক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

আগ্রহী প্রার্থীদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুস্থতার দিকে মির্জা আব্বাস, ঈদের আগেই দেশে ফেরার সম্ভাবনা

ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৪:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬