ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ত্রিমুখী সংকটে হাওরের বোরো ফসল: দুশ্চিন্তায় হাজারো কৃষক

হাওরাঞ্চলের কৃষকরা বর্তমানে অকাল বৃষ্টি, তীব্র শ্রমিক সংকট ও ধান কাটার যন্ত্রের (হারভেস্টার) অপ্রতুলতা—এই ত্রিমুখী সংকটে পড়েছেন। আগাম বন্যায় দেশের বিভিন্ন হাওর এলাকায় প্রায় ২৮ হাজার হেক্টরের বেশি জমির ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন। পানির নিচে থাকা ধানে অঙ্কুরোদ্গম শুরু হওয়ায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি উপজেলায় অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় ড্রায়ার মেশিন সরবরাহ করা হচ্ছে। তবে স্থানীয় কৃষকদের অভিযোগ, শ্রমিক সংকট ও যন্ত্রের অভাবে সময়মতো ধান কাটা সম্ভব হচ্ছে না। হাওর এলাকার একমাত্র ফসল রক্ষায় সরকারি সহায়তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের অবদান প্রায়ই স্বীকৃতি পায় না: মে দিবসে ড. ইউনূসের বার্তা

ত্রিমুখী সংকটে হাওরের বোরো ফসল: দুশ্চিন্তায় হাজারো কৃষক

আপডেট সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬