ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কুলিয়ারচরে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’ অনুষ্ঠিত হচ্ছে

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌরসভা বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ৩ মে থেকে শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে এই মেলা শুরু হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পৌরবাসীকে তাদের বকেয়া কর সহজে এবং ঝামেলাবিহীনভাবে পরিশোধের সুযোগ করে দেওয়া। মেলা চলাকালীন সময়ে করদাতাদের জন্য কর প্রদানে বিশেষ ছাড় বা প্রণোদনার ব্যবস্থাও রাখা হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। সভায় পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, ‘পৌরসভা আপনার, আমার—সবার। সঠিক সময়ে পৌরকর পরিশোধ করা নাগরিক দায়িত্ব। আমরা চাই নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় এসে তাদের বকেয়া পরিশোধ করুক।’ তিনি এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, কর আদায় মেলার আহবায়ক মো. মাসুদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, কর আদায়কারী সাহজাহান মিয়া, সহকারী কর আদায়কারি নয়ন বর্মন, হিসাব রক্ষক কর্মকর্তা বিধান চন্দ্র দাস, লাইসেন্স পরিদর্শক সানজিদা আক্তার শিফা এবং অন্যান্য সাংবাদিক ও পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিমুখী সংকটে হাওরের বোরো ফসল: দুশ্চিন্তায় হাজারো কৃষক

কুলিয়ারচরে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’ অনুষ্ঠিত হচ্ছে

আপডেট সময় : ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬